সারা রাত রবীন্দ্র সঙ্গীত
সারা রাত অশ্রুভেজা চোখ
সারা রাত অপার্থিব শীত,
সারা রাত বিষন্ন আলোক!
সারা দিন কর্মহীন; গ্লানি,
সারা দিন ম্রিয়মাণ রোদ,
সারা দিন হিরন্ময় ম্লানই-
সারা দিন তিলক কামোদ!
সারা রাত স্নিগ্ধ মোমবাতি
সারা দিন স্মৃতিহীন তাঁতী।
Related Articles
কবিতা বিলাস
পাতার পর পাতা উলটে যাই হিজিবিজি কালো পিঁপড়ের জঙ্গল। মস্তিষ্কের চারপাশে গভীর পরিখা, অনধিকার প্রবেশ নিষেধ। অথৈ জলে নাকানিচোবানি হারিয়ে যাওয়া শব্দের সন্ধানে। কাঁঠাল পাতার আঁঠার অন্বেষণ জুড়ে নিতে চাই আধ পোড়া কবিতার ছাই। করনসুধায় টালমাটাল ব্যাকরণ অশিক্ষিতের কবিতা বিলাস এ ছেদবিন্দু।
রাজকাহিনী
ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য ! পথে-ঘাটে-ভেড়ার পাল। চাষীর গরু, মাঝির হাল, ঘটি-বাটি, গামছা, হাঁড়ি, সাত-মহলা আছে বাড়ি, আছে হাতি, আছে ঘোড়া। কেবল পোড়া মুখে পোরার দুমুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে, পথে-ঘাটে সান্ত্রী সাজে। শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁ দিকে ভাই চলতে মানা, সাজতে হবে […]
হিজলতলীর সুখ
৫৩. হিজলতলীর সুখ বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই, সুবক্তাও নই তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে। –’বলুন, বলুন’। রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই, উপস্থিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো। –’পেঁয়াজটা পেলে ভালো হত’। আর কতো? যারা দিতো তারা আর […]

