এই রাতে
অন্য কিছু নয়
বাতাসে শব্দ শোনো,
শুধুমাত্র বাতাসের শব্দ_
এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে
অন্যকিছু নয়;
নয় কোনো নিদ্রা রোগী
বৃদ্ধের কাশির শব্দ
কিংবা নয় কোনো সৈনিকের
ভারী বুট, ট্যাংকের ঘর্ঘর;
নিদ্রা ভিভূতেরও চলাফেরা নয়_
শুধু বাতাসের শব্দ_ অন্যকিছু নয়;
আমলকী পাতা ঝরার শব্দও নয়,
আলস্য ওড়ার ঝোপ থেকে উঠে আসা
অবাঞ্ছিত কান্না কোনো_
এমন কি, নবজাতকের কান্না নয়;
শুধু বাতাসের শব্দ, শুধুই বাতাস
দীর্ঘশ্বাস নয়, আর কিছু নয়_
এই রাতে।
Related Articles
স্থিরচিত্র
এই তো তোমার স্পষ্ট সমাজ সংসার ঘরদোর, এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তর, হরিৎ পত্রালি আর বহমান লাবণ্যের ধারা, সুখী গৃহকোণ ঘিরে সবুজের ধারাবাহিকতা দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস, চালবাহী বিদেশি জাহাজ, নীল নাবিকের গলা, সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ- তোমার এসব কিছু সুমসৃণ জীবনের দায়। বিপরীত চিত্রটিও অাঁকা আছে চোখের সম্মুখে। […]
পাওয়া না-পাওয়ার কানামাছি
রঙীন রুমালে চোখ দুটো বাঁধা নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা ভারী চমৎকার ধাঁধা। যাকে ছোঁবার তাকে না ছুঁয়ে আকাশ ধরতে হাত বাড়িয়ে আমি ধুলো মাটির ভূয়ে। হাত বাড়ালে হাতে জলের বদলে শামুক অথচ ভেতরটা পরাগসুদ্ধ ফুলের জন্যে আপাদমস্তক কামুক। সিদুর রঙের কিছু দেখলেই মন উসখুস, ইচ্ছেয় আগুন বিশ্বাসের বাকলে সত্যিই এল ফাল্গুন? কাছে যাই, […]
যদি আমায় তুমি ভুলে যাও
অনুবাদ:ইমন জুবায়ের একটি কথা আমি তোমাকে জানিয়ে দিতে চাই । তুমি কি জান আমি যখন আমার জানালার বাইরে মন্থর হেমন্তের লাল ডালে স্ফটিক চাঁদটির দিকে তাকাই, যদি ছুঁয়ে দিই আগুনের কাছটিতে অবোধগম্য কিছু ছাই কিংবা কাটা গুঁড়ির বৃত্তাকার শরীর- এসবই তোমার নিকটে আমায় বহন করে নিয়ে যায়, যেনবা- যা কিছু অস্তিত্বশীল, সুগন্ধ, আলো, কিংবা ধাতুসমূহ, […]

