এখন তো বৃষ্টিতে ভেজার বয়স আমার নেই
সাহসও তো নেই—
আষাঢ় মাসের এ-সময়ে অঝোর ধারায় শুনি
সোনার নূপুর বেজে যায়, বাজে অনাদি ঘুঙুর;
আনন্দে আপ্লুত গাছগাছালির পল্লব-পত্রালি
আন্দোলিত হতে দেখি, যেন পুন কালিদাস-কাল
সমাগত!—পত্রেপুষ্পে সুশোভিত প্রিয় বৃক্ষরাজি
অপার আহ্লাদে ভিজছে… শুনি ফুল্ল আনন্দভৈরবী!
বাঙ্গালার নরনারীগণ বুঝি সুখে নিদ্রা যায়
উন্মুখর আনন্দ-বর্ষণে!—বর্ষা আজ সর্বব্যাপী
মানুষে ও ধরাধামে; বৃষ্টি ঝরে ময়ূর-আনন্দে।
মেঘের গর্জনে, জানি, সুদৃশ্য পেখম খুলে নাচে
মহানন্দে ময়ূরেরা; এই ক্ষণে এক্ষেত্রে ব্যত্যয় :
ত্রিভুবন জুড়ে মেঘেরাই নেচে যায় ময়ূরের
বিকল্প কলাপে!—এই বুঝি বাঙ্গালার সুনিশ্চিত
নিজস্ব নিয়ম; ধরাধামে বৃষ্টির বিকল্প নেই—
বৃষ্টি দেবে সবকিছু ঢেলে তোমার দু’হাত ভ’রে
জীবনে ও শস্যক্ষেত্রে—কিন্তু, নিতে তুমি পারবে কি
সেই অযাচিত ধন—আছে কি সে ধারণ ক্ষমতা?
বর্ষা বড় ঋদ্ধ ঋতু,—দ্রবীভূত করে, এমনকি,
জল্লাদেরও মন; মাঙ্গলিক এই ঋতু বিশুষ্কতা
প্রত্যাখান ক’রে আর্দ্র করে হূদয়-মনন-মেধা!।
Related Articles
পুনর্জন্মে নয়
পুনর্জন্মে নয়, প্রতি জন্মে তোমাকে আমার চাই রক্তে ধমনিতে জ্বলে লাল অগ্নিশিখাঃ কবিতার থেকে যতদূরে যাই বন্দিশিবিরে দেখি উদ্ধত কনীনিকা। তোমাকে আমার চাই, তুমি ছাড়া এ-বিশ্বের অস্তিত্ব আদৌ মানি না__ সমস্ত পদাবলী, রবীন্দ্রসংগীত তুমি ছাড়া সব বৃথা এমনকি সূর্যোদয়, তারা-ছাওয়া সৌর-আকাশ, কোনোকিছু চিনি না__ _আমি নই রাম, লোকভয়ে ছেড়ে দেব সীতা। _পারি, সমস্ত উপেক্ষা করে […]
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথ… ১ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। ২ পুঁজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক। ৩ সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়। কিন্তু ভণ্ডরা বলেন উল্টো কথা। ৪ হিন্দুরা মূর্তিপূজারী; মুসলমানেরা ভাবমূর্তিপূজারী। মূর্তিপূজা নির্বুদ্ধিতা; আর ভাবমূর্তিপূজা ভয়াবহ। ৫ শামসুর রাহমানকে একটি অভিনেত্রীর সাথে টিভিতে দেখা গেছে। […]
শীতপাখি
শীতপাখির চোখে কী অরণ্যঘুম, কী জলস্বপ্ন তার কিছুই জানা হয় না, একেকটি দুপুর শেষ হয়ে যায়; শীতপাখির ঠোঁটে ঘাসের ভেতর কুড়িয়ে পাওয়া শিশিরবিন্দুর মত শাদা বোতাম, এই বোতাম আমি কবে হারিয়ে ফেলেছিলাম সন্ধেবেলা, কবে কাক-জ্যোৎস্নায় খুঁজতে বেড়িয়েছিলাম হাতের এই হারানো আংটি এবার এই মধ্যশীতে বিদেশি শীতের পাখিকে একখণ্ড ঘুঙুর পরিয়ে দেবো। এই শীতপাখি যখন গ্রীষ্ম […]

