ধরা সে যে দেয় নাই, দেয় নাই,
যারে আমি আপনারে সঁপিতে চাই–
কোথা সে যে আছে সংগোপনে,
প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে।
এসো মম সার্থক স্বপ্ন,
করো মোর যৌবন সুন্দর,
দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা,
নবপ্রাণমন্ত্রের আনো বাণী।
পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা
আঁধারে আঁধারে খোঁজে ভাষা–
শূন্যে পথহারা পবনের ছন্দে,
ঝরে-পড়া বকুলের গন্ধে॥
Related Articles
কেন তোমরা আমায় ডাকো
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে। পাই নে সময় গানে গানে ॥ পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, চলি যে কোন্ দিকের পানে গানে গানে ॥ দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে। মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, […]
আঁচল
তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? যত দুখ আমি দিয়েছি তোমায় নিরবে সয়েছো তুমি যে আমায়, অন্ধ আমার বন্ধ দুচোখ খুলে দিলে তুমি অশ্রুর সেঁজ জ্বালিয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? দূরে ঠেলে দেবে ভেবে যদি বধূ অভিমান করে থাকো নিশ্চুপ, আপনার মনে একাকী […]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে॥ তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥ গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কেশ […]

