চিনিলে না আমারে কি।
দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে,
ফিরে গেলে কারেও না দেখি॥
দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে–
মোর ভাগ্যতরী এটুকু বাধায় গেল ঠেকি॥
ঝড়ের রাতে ছিনু প্রহর গণি।
হায়, শুনি নাই,
শুনি নাই রথের ধ্বনি
তব রথের ধ্বনি।
গুরুগুরু গরজনে কাঁপি
বক্ষ ধরিয়াছিনু চাপি,
আকাশে বিদ্যুতবহ্নি
অভিশাপ গেল লেখি॥
Related Articles
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো। এবার তুমি ফিরো না হে– হৃদয় কেড়ে নিয়ে রহো। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ। কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী […]
জেনে শুনে বিষ করেছি পান
জেনে শুনে বিষ করেছি পান। আমি, জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ। আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি, লই গো […]
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]

