| তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥ বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়, বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে ॥ বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে ॥ |
রাগ: খাম্বাজ-বাউল |
Related Articles
আরো একটু বসো তুমি, আরো একটু বলো
আরো একটু বসো তুমি, আরো একটু বলো। পথিক, কেন অথির হেন– নয়ন ছলোছলো ॥ আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে– নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥ যখন থাক দূরে আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে। কাছে এলে তোমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি– সে যে মৌন প্রাণের রাতে […]
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥ শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি, ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥ নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে। সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়, আপন-মনে […]
আজি তোমার কাছে ভাসিয়া যায়
আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার? স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে, দশ বরষ উজান বেয়ে চলেছে প্রাণ তোমারই কাছে মানে না বাধা আর। আজি তোমার কাছে বর্তমান ভেঙ্গে ও ভেসে যায়, আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়; আজি আমার নয়ন পাশে, এ কী আঁধার ঘেরিয়া আসে, পাষাণভার চাপিয়া ধরে […]

