সুন্দরি রাধে আওয়ে বনি।
ব্রজরমণীগণ মুকুটমণি॥
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি,
রস-আবেশিনি ভঙ্গিনি রে।
অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি,
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥
কুঞ্জরগামিনি, মোতিমদশনি,
দামিনি-চমক-নেহারিনি রে।
আভরণধারিন, নব-অভিসারিণি,
শ্যামর হৃদয়বিহারিণি রে।
নব অনুরাগিণি, অখিলসোহাগিনি,
পঞ্চম রাগিণি মোহিনি রে।
রাসবিলাসিনি, হাসবিকাশিনি,
গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥
Related Articles
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে। সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত– শির নত কত অপমানে ॥ জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে ঘেরি তোরে নিত্য বাজে সেই অভয়-আশ্রয়।… তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার, সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥ রাগ: নট-মল্লার তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1306 রচনাকাল (খৃষ্টাব্দ): 1899 স্বরলিপিকার: ইন্দিরা দেবী […]
হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের
হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের, এল দেবতা তোর জগতের, গেল চলি, গেল তোরে গেল ছলি— অর্জুন! তুমি অর্জুন! বেলা যায় বহিয়া, দাও কহিয়া কোন্ বনে যাব শিকারে। কাজল মেঘে সজল বায়ে হরিণ ছুটে বেণুবনচ্ছায়ে॥ Ha hotobhagini kotha
নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর
নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর! বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর– ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর॥ বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে– নন্দিত তব উৎসবমন্দির হে গম্ভীর॥ দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা। মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ– নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল […]

