একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে সকল আকাশ আকুল ক’রে॥ সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥ সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে। তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥ […]
এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো, আমার করুণকোমল এসো, আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো, আমার নিতিসুখ ফিরে এসো, আমার চিরদুখ ফিরে এসো। আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো। আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিতসঞ্চিত এসো, ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে […]
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥ যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥ আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।