ভরা থাক, ভরা থাক…
স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক…
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিও আনি
ভরা থাক, ভরা থাক…
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে,
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে।
গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবানী
গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবাণী
ভরা থাক, ভরা থাক।
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আধার রবে ধ্যায়ানে আলোক রেখা,
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আধার রবে ধ্যায়ানে আলোক রেখা।
সারাদিন সংগোপনে সুধারস ঢালবে মনে,
সারাদিন সংগোপনে সুধারস ঢালবে মনে।
পরাণের পদ্মবনে বিরহের বীণাপাণী,
পরাণের পদ্মবনে বিরহের বীণাপাণী।
ভরা থাক, ভরা থাক…
স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক…
Related Articles
আবার ভালবাসার সাধ জাগে
আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]
যেও না, যেও না ফিরে
যেও না, যেও না ফিরে দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে। তুমি গঠিত যেন স্বপনে এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি ধরিয়া রাখি যতনে।। প্রাণের মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে।। 21 Jeo nah, […]
আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥ ভরা নদী ছায়ার তলে ছুটে চলে– খোঁজে কাকে, পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥ Amar jabar belay pichu dhake

