দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে ।।
হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি,
বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে ।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে ।।
বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা ।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ।।
Related Articles
ওই রে তরী দিল খুলে
ওই রে তরী দিল খুলে। তোর বোঝা কে নেবে তুলে?। সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে– পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ওই রে তরী দিল খুলে। ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে– তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে। ডাক্ রে আবার মাঝিরে ডাক, বোঝা তোমার […]
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জলী– তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি কোনো কথা নাহি ব’লে ধীরে ধীরে ফিরে যাব চলে। কোনো কথা নাহি ব’লে ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে শেষ গান […]
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]


