| প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে– নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে, নিখিলজগৎজনের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সম্মুখে। |
রাগ: কাফি তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1307 রচনাকাল (খৃষ্টাব্দ): 1901 স্বরলিপিকার: এ. এ. বাকে, কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী |
Related Articles
অল্প লইয়া থাকি
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে “হায় হায়’ ॥ নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥ যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়। তোমাতে […]
মধুর মধুর ধ্বনি বাজে
মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়কমলবনমাঝে॥ নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী হিরণকিরণ ছবিখানি– পরানের কোথা সে বিরাজে॥ মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি। মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে– গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে॥ Madhuro Madhuro dwani baje
দূরদেশী সেই রাখাল ছেলে
দূরদেশী সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।। গাইলো কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে- বলো দেখি তোমরা কে তার কথার কেছু আভাস পেলে।। আমি তারে শুধাই যবে ‘কী তোমারে দিব আনি’- সে শুধু কয়, ‘আর কিছু নয়, তোমার গলার মালাখানি।’ দিই যদি তো কী দাম দেবে […]

