আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি।
বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে ছুটে চলে–
খোঁজে কাকে, পিছু ডাকে।
আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে
বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥
আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি।
বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে ছুটে চলে–
খোঁজে কাকে, পিছু ডাকে।
আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে
বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥
ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, ‘না, না, না।’ যত বলি ‘নাই রাতি– মলিন হয়েছে বাতি’ মুখপানে চেয়ে বলে, ‘না, না, না।’ বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি ‘তবে এবার যে যেতে হবে’ দুয়ারে দাঁড়ায়ে বলে, ‘না, না, না।’ রাগ: ভৈরবী তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): 1316 রচনাকাল (খৃষ্টাব্দ): 1909 স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় […]
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে– নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ॥ যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত […]
আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার॥ আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম– দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥ বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥ রাগ: মল্লার তাল: ঝম্পক রচনাকাল (বঙ্গাব্দ): […]
