| শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ’লে যায়– পিছে ফেলে যায় মিছে আশা ॥ অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে– ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা ॥ |
রাগ: বেহাগ তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1299 রচনাকাল (খৃষ্টাব্দ): 1892 স্বরলিপিকার: ইন্দিরা দেবী |
Related Articles
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা, মম বিজনগগনবিহারী। আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা– তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী॥ মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম সন্ধ্যাগগনবিহারী। তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া– তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥ মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে। মম মুগ্ধনয়নবিহারী। মম […]
আইল ঋতুরাজ সজনি
আইল ঋতুরাজ সজনি, জ্যোৎস্নাময় মধুর রজনি, বিপিনে কলতান মুরলী উঠিল বাজি। মৃদুমন্দসুগন্ধপবনশিহরিত তব কুঞ্জভবন, কুহু কুহু কুহু ললিততানমুখরিত বনরাজি। পরো সখী পরো নীলাম্বর, পরো সখী ফুলমালা; চলো সখী চলো কুঞ্জে চলো, বিরহবিধুরা বালা। করিগে চলো কুসুমচয়ন, রচি গে চলো পুষ্পশয়ন, ফিরিবে তব নাথ সজনি, হৃদয়ে তব আজি।
তোমার মনের একটি কথা আমায় বলো বলো
তোমার মনের একটি কথা আমায় বলো বলো তোমার নয়ন কেন এমন ছলোছলো ॥ বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে। সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে। শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥ আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো– ছায়া পড়ে তোমার মুখের ‘পরে ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥ রাগ: মিশ্র […]

