আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়।।
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু-
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।।
মেঘের খেলা গগনতটে অল্স লিপি-লিখা,
সুদূর কোন্ শ্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে-
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়।।
Related Articles
আমার প্রিয়ার ছায়া
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায়! বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়॥ আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥ বারি-ঝরা বনের গন্ধ নিয়া পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া। আমার প্রিয়া ঘন শ্রাবণধারায় আকাশ ছেয়ে মনের কথা হারায়। আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল […]
না বাঁচাবে আমায় যদি
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন এমন কলরবে?। অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ॥ বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো? এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি– মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ॥ <iframe width=”420″ height=”315″ src=”https://www.youtube.com/embed/lhaS1BuB0IU” frameborder=”0″ […]
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি॥ তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার– তোমার রাগে অনুরাগী॥ আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥ ami tumar preme

