| তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥ বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়, বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে ॥ বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে ॥ |
রাগ: খাম্বাজ-বাউল |
Related Articles
চরণ ধরিতে দিও গো আমারে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে, বক্ষে ধরিবো জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। স্খলিত-শিথিল কামনারও ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর? নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া। শেষ হয় যেন, হয় […]
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥ সখী, সে আসি ধুলায় বসে যে তরুর তলে সেথা আসন-বিছায়ে রাখিস বকুলদলে। সে যে করুণা জাগায় সকরুণ নয়নে– যেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥ sakhi-pratidin-haye-eshe-phire-jai
আমারে দিই তোমার হাতে
আমারে দিই তোমার হাতে নূতন ক’রে নূতন প্রাতে ॥ দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে নূতন ক’রে নূতন প্রাতে ॥ বিচ্ছেদেরই ছন্দে লয়ে মিলন ওঠে নবীন হয়ে। আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে, দেখা আমার তোমার সাথে নূতন ক’রে নূতন প্রাতে ॥ রাগ: ভৈরবী তাল: তেওরা রচনাকাল […]

