|
দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥ যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥ যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিনপুরে ॥ |
রাগ: ভৈরবী
|
Related Articles
প্রতিদিন আমি হে জীবনস্বামী
প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে– নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে, নিখিলজগৎজনের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ, […]
তোমার দুয়ার খোলার ধ্বনি
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ॥ তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের লাজে?। অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে– tomar-duar-kholar-dhwani ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ॥
ওরা অকারণে চঞ্চল
ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল॥ ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কী খেলা খেলালো, মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহাল॥ ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানাকানি, নীলিমার কোন্ বাণী। ওরা প্রাণঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার, চির তাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥

