| ফিরবে না তা জানি, তা জানি–
আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ |
রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর |
Related Articles
আমার মা যে গোপাল সুন্দরী
আমার মা যে গোপাল সুন্দরী যেনো এক বৃন্তে কৃষ্ণ কলি অপরাজিতার মঞ্জরী…।। মা আধেক পুরুষ অর্ধ অঙ্গে নারী আধেক কালি আধেক বংশীধারী মার অর্ধ অঙ্গে পীতাম্বর আর অর্ধ অঙ্গে সে দিগম্বরী আমার মা যে গোপাল সুন্দরী…।। মা যে পায়ে প্রেম কুসুম ফোটায় নুপুর পরা সেই চরণ মার সেই হাতে রয় সর্প বলায় যে হাতে প্রলয় […]
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা, মম বিজনগগনবিহারী। আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা– তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী॥ মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম সন্ধ্যাগগনবিহারী। তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া– তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥ মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে। মম মুগ্ধনয়নবিহারী। মম […]
সেই ভালো সেই ভালো
সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥ মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর– থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে […]

