|
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায়! বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়॥ আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥ বারি-ঝরা বনের গন্ধ নিয়া পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া। আমার প্রিয়া ঘন শ্রাবণধারায় আকাশ ছেয়ে মনের কথা হারায়। আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়॥ |
রাগ: মল্লার |
Related Articles
আমি আশায় আশায় থাকি
আমি আশায় আশায় থাকি। আমার তৃষিত-আকুল আঁখি॥ ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা– দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥ বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী, কী গাহে পাখি। কী কব না পাই ভাষা, মোর জীবন রঙিন কুয়াশা ফেলেছে ঢাকি। রাগ: কাফি-কানাড়া তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1346 রচনাকাল (খৃষ্টাব্দ): 1939 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার ami-ashay-ashay-thaki
একটা ছিল সোনার কন্যা
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার ছিল দীঘল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা […]
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥ তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥ ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া। তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো– আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি […]

