আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।।
সে কি মূক বিরহস্মৃতিগু্ঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লিরবে ।
সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে ।।
সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায় সমবৃত দীর্ঘশ্বাসে ।
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায় গর্বিত মঞ্জীরঝঙ্কারে ।
Related Articles
ক্ষমা কর মোরে
ক্ষমা কর মোরে, সখি, শুধায়ো না আর! মরমে লুকানো থাক্ মরমের ভার! যে গোপন কথা, সখি, সতত লুকায়ে রাখি ইষ্টদেবমন্ত্র-সম পূজি অনিবার তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে— লুকানো থাক্ তা, সখি, হৃদয়ে আমার! ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি! সে নাম কেমনে, সখি, কহিব প্রকাশি! আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ, […]
আজি প্রনমি তোমারে চলিব নাথ
আজি প্রনমি তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমারো নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাগে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, সকল হৃদয়তন্ত্রে […]
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে আলোর খেয়া হারায় যেথা, আলোর খেয়া হারায় যেথা, সেই আঁধারে ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। গহীন রাতে ডাকে আমায় এলে […]

