আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।।
সে কি মূক বিরহস্মৃতিগু্ঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লিরবে ।
সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে ।।
সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায় সমবৃত দীর্ঘশ্বাসে ।
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায় গর্বিত মঞ্জীরঝঙ্কারে ।
Related Articles
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে ।। তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে দখিন-বায়ে, নতুন সুরে গান উড়ে যায় আকাশ-পারে, নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে ।। ওগো আমার নিত্য-নূতন, দাঁড়াও হেসে । চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে । দিনের শেষে নিবল […]
যেতে দাও যেতে দাও
যেতে দাও যেতে দাও গেল যারা। তুমি যেয়ো না, তুমি যেয়ো না, আমার বাদলের গান হয় নি সারা ॥ কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার, বনের অঞ্চল কাঁপে চঞ্চল– অধীর সমীর তন্দ্রাহারা ॥ দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো। বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে, যেমন নদীর ছলোছলো জলে ঝরে […]
অন্তরে জাগিছ অন্তরযামী।
অন্তরে জাগিছ অন্তরযামী। তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥ সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবনস্বামী ॥ না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে। তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা, তব শুভ আশিস আসিছে নামি ॥ রাগ: বেহাগ তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০০রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯৪ স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

