হঠাৎ এলে যে ? বেশ তো
ভুলে ছিলে। ভুলে ছিলামও।
গাছে এটে ছিল ছায়াময়
স্মৃতির ছাপানো ছবিরা।
রোগা হয়ে গেছ। আমিও?
হতে পারে। বালি ঢুকেছে
জলস্রোতের গভিরে।
বেলা তো বাড়ছে । নীলিমা
নীল হয়ে যাবে ক্রমশ ।
কিছু লাল ফুল এখনো
তোবুওফুটেছে। জানি না
কে ফোটায়। সেকি তোমারই
চকিত আলোক? অথবা
আমার চৌক কুঠরীর
গোপন রক্তারক্তি?
দারিয়ে থাকবে ? বোস না
এই তো মাদুর বিছান
আমার সর্বশরীরে ।
Related Articles
প্রেমিকা তোমাকে
আমার স্তবির ঘুমে কী করে যে শিখাময় অগ্নি থেকে লাফিয়ে উঠলে,প্রেমিকা আমার,যার চিতা সাজিয়েছি নিজে শিল্পের মতন,যাকে অগ্নিলোকে দান করে বলেছি নীরবে বিকশিত হতে থাকো অপর্যাপ্ত বেদনা আমার । তুমি কি আমার মধ্যে সুন্দর ক্ষতের মধ্যে লুকিয়ে ছিলে বাক্যহীন,স্বপ্নহীন,স্মৃতিহীন ? ব্রিজের ওপর থেকে দেখা খসে পরা নক্ষত্রের মতো অস্তিত্বের দিব্য ভাষ্য হয়ে ? যে দিন […]
ছুটি
কিছু একটা করেন স্যার আজ চারদিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ঐ নোংরা বারান্দায় পড়ে আছে । জুতার দোকানের সামান্য মাইনের কর্মাচারী নিকুঞ্জ । তার আদরের মেয়ে মা মনির কঠিন অসুখ । ডায়ালিসিস করতে হবে । পাড়ার এম এল এ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সি এ কে । তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে । […]
স্তালিন এপিগ্রাম : ওসিপ ম্যানডেলস্টাম
অনুবাদ : মলয় রায়চৌধুরী আমরা সবাই বেঁচে আছি তবে পায়ের তলায় জগৎ নেই দশ পা দূরে কথা কও অথচ শোনা অসম্ভব তবুও যদি সাহস করে কখনো লোকে কথা বলে তারা কেবল ক্রেমলিনবাবার প্রসঙ্গ তুলবে বঁড়শি-গেঁথা কেঁচোর মতন ফুলকো-ফোলা আঙুল ওঁর ভারি বাটখারার মতন ওজনদার গলার স্বর গোঁফ ওনার গাঁকগাঁকিয়ে ঘড়ঘড়িয়ে চেঁচায় জুতোর আগায় খিলখিলিয়ে […]

