সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে?
আজ্ঞ হ্যাঁ।
গনগণে চোখ, জ্বলজ্বলে ভূরু, উরু ভেঙে দিলে কেমন হয়?
আজ্ঞ হ্যাঁ।
আজকাল আর চাঁদে সে রকম রাবড়ির মতো জেল্লা নেই
আজ্ঞে হ্যাঁ।
টুনি বালবদের ফোলাপে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ।
আজ্ঞে হ্যাঁ।
নিজের লালার সরু সুতোর দিয়ে বেনারসী বোনে মাকড়সা।
আজ্ঞে হ্যাঁ।
আমারও তেমনি, থুতু ছিটোলেই হীরে-জহরত আকাশময়।
আজ্ঞে হ্যাঁ।
কানেই শুনেছো, দেখনি কখনো ঈশ্বর নামে লোকটাকে।
আজ্ঞে হ্যাঁ।
কাল এসেছিলো, বেচতে চাইছে ধড়া-চূড়োসহ সিংহাসন।
আজ্ঞে হ্যাঁ।
ঈশ্বর হয়ে প্রথমেই আমি বুনবো কঠিন শৃঙ্খলা।
আজ্ঞে হ্যাঁ।
পাহাড়গুলোকে পিঁপড়ে বানাবো, সব গাছ হবে ভেরেন্ডা।
আজ্ঞে হ্যাঁ।
Related Articles
জন্মেছি বাংলায়
জন্মেরও আগে আমি এইখানে জন্মেছিলাম, এই বাংলায়; এই ঘাসের ঘুঙুর ‘পরে কত যে নেচেছি, পালকে পল্লবে হয়েছি মাতাল; এখানে হেঁটেছি হাঁটা শিখবারও আগে বাংলার ধুলো মাটি শরীরে মেখেছি, নিয়েছি জলের ঘ্রাণ, পাতার সৌরভ এইখানে এই দেশে এক কোটি বছর আগে হয়তো জন্মেছি।
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
একলা হয়ে দাঁড়িয়ে আছি …. তোমার জন্যে গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা …. বলব ভাবি চোখের আড়ে জৌলুশে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে,রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে …. বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্ম ভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া […]
পৃথিবী
তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা। কোনো কিছু সঙ্গে নিইনি; সঙ্গে করে নিইনি পানীয়, তিল-তিসি-তামা বা বিছানা বালিশ, তুমি বলেছিলে সব পাওয়া যাবে, __এ শহর নেশা ও নারীর। তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে। পেছন থেকে অদৃশ্য নিয়তি এসে পাপের পিচ্ছিল লেজ টেনে ধরেছিল। সর্বশেষ স্পর্শের আনন্দে উন্মাতাল মায়ের বিছানা […]

