ওহে দেখতো দেখতো
লোকটা চলে যাওয়ার সময় কি রেখে গেল?
ভারী লুকনো স্বভাবের ছিল মানুষটা।
ঘাড় গুজে, হাঁটু ভেঙে, চোখ জ্বালিয়ে
বন-বাদাড়, নুড়ি পাথর, আগুন অন্ধকার, ঘেঁটে ঘেঁটে
কী সব কুড়িয়ে বেড়াত দিনরাত।
দেখতো কী রেখে গেল যাওয়ার সময়?
সিন্ধুকটা খোল।
ভিতরে কি?
আজ্ঞে পান্ডুলিপি।
ভল্টটা ভাঙো।
ভিতরে কি?
আজ্ঞে পান্ডুলিপি।
Related Articles
নীরার জন্য কবিতার ভূমিকা
এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, নীরা এ-কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে একমুহূর্ত ভাবলে কে তোমার কথা মনে করছে এত রাত্রে–তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কম ড্যাস রেফ্ ও রয়ের ফুট্কি সমেত ছুটে যাচ্ছে তোমার […]
সুখের অ-সুখ
মন খারাপের চাদর সরিয়ে সুখের মুখ খুঁজি সুখের আমার অ-সুখ করেছে দুঃখ আমার নিশিদিন আমি যে তাই দুঃখ বিলাসী । সুখ, তুমি কেমন আছ ? একটিবার আসতে পারো আমার যত দুঃখ আছে দু’ ডানাতে ভাসাতে পারো ? সুখ, তোমার বসত কোথায় ? একটিবার আসতে পারো আমার দুঃখ দিয়ে তুমি সুখের বসত গড়তে পারো ? […]
তুমি যেখানেই যাও
তুমি যেখানেই যাও, কোনো চকিত মুহুর্তের নিঃশব্ দতায় হঠাৎ শুনতে পাবে মৃত্যুর গম্ভীর, অবিরাম পদক্ষেপ | আর, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে ? তুমি যেখানেই যাও আকাশের মহাশূণ্য হ’তে জুপিটারের তীক্ষ্ণ দৃষ্টি লেডার শুভ্র বুকে পড়বে |

