তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম?
গাছের, না মানুষের?
মানুষের, না সাপের?
ওঃ, হ্যাঁ মনে পড়েছে।
গাছের মতো একটা মানুষ।
আর সাপের মতো একটা নারী
কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো
দুধকুমারী আকাশকে
সাপটা তেমনি সাতপাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে।
আর গাছটাও বেহায়া।
লাজ-লজ্জা, লোক-লৌকিকতা ভুলে গিয়ে
নৌকা ডুবে যাচ্ছে, এখুনি ঝাঁপ দিতে হবে
নদীর নাইকুন্ডুতে,
এমনি ভাবেই সর্বস্ব ভাসিয়ে দিল সাপের হাতে।
আর তারপরেই ঘটল আজব কাণ্ডটা।
সাপের ছোবলে ছিল বিষ। নীল।
গাছের শিকড়ে ছিল তৃষ্ণা। লাল।
ছোবল খেতে খেতে ছোবল খেতে খেতে
নীলপদ্মে ভরে উঠল গাছ।
আর গাছের আলিঙ্গনে
গুড়ো হতে হতে গুড়ো হতে হতে
সেই শঙ্খচুড় সাপটা
আলতা-সিদুরে রাঙা বিয়ের কনে।
আর এই সব দৃশ্য দেখতে দেখতে
আকাশের আইবুড়ো নক্ষত্রগুলো
হেসে গলে গা ঢলাঢলি করে বলে উঠল
আজ সারা রাত জাগব ওদের বাসর।
Related Articles
ঘুণপোকার সিংহাসন
ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছ এদেশে ।
শ্রীকান্ত মনিদাস
আমাদের পাড়ায় ফুটপাতের ধারে বসে জুতো পালিশ করে, সেলাই করে, তাপ্পি লাগায়। থাকে আজিমপুরের এক-কামরার এক ভাড়াবাড়িতে। ভাড়া মাসে ১৫০০ টাকা। দাদার জমিজিরেত ছিলো। কিশোরগঞ্জে। সেসব বেচে খেতে খেতে কিছুই আর নেই। বাপ বাধ্য হয়ে নামে মুচি হিসেবে। শ্রীকান্তও বাপের পথ ধরেছে। যে-দোকানগুলোর সামনে বসে, সেখানেই কোথাও রাত্রিবেলা রেখে দ্যায় ওর জিনিসপত্তর ওর জীবনসংগ্রামের সামান্য […]
নিছক রূপকথা
হাত দু’টো কাঁপছিল তোমার, শুকনো নিথর হাতে ধরেছিলাম আমি সেই হাত, যেন হৃদয় হাতের মুঠোয় । আমার অবশ মনে বহুকাল পরে বয়েছিল উত্তাল ঝড় । হাত দু’টো কাঁপছিল তোমার, সফেদ নখের আদল আমি দেখেছিলাম, অবিরাম । যেন হঠাৎ দেয়াল ভেঙ্গে নীরব বাতাস সুর তুলেছিল কানে। হাত দু’টো কাঁপছিল তোমার । নীল রঙা চোখে অবাক আলো […]

