– কি করছো?
– ছবি আকঁছি।
– ওটা তো একটা বিন্দু।
– তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।
– কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না। আমি চাই অসীমের অধিকার।
– একটু অপেক্ষা করো। . . . এবার দেখো।
– ওটা কি? ওটা তো মেঘ।
– তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে। তুমি হবে নি:সীম দিগন্ত। আর আমি হবো দিগন্তরেখা।
– কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই।
– আচ্ছা, এবার দেখো।
– একি! এ তো জল।
– তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে। তিনভাগ জলের তুমি হবে জলকন্যা। আর আমি হবো জলাধার।
– আমার যে খন্ডিতে বিশ্বাস নেই। আমার দাবী সমগ্রের।
– একটু অপেক্ষা করো। এবার চোখ খোল।
– ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়।
– হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো আর কি চাই তোমার?
– সারাজীবন শুধু ওখানেই থাকতে চাই।
(এটি কথোপকথন/দুই এর কবিতা )
Related Articles
ছবি খেলা
মনে আছে সেই রাত্রি? সেই চাকভাঙা মধুর মতন জ্যোৎস্না উড়ো উড়ো পেঁজা মেঘ অলীক গর্ভের প্রজাপতি দুগ্ধবর্ণ বাতাসের কখনো স্পর্শ ও ছবি খেলা মিনারের মতোন পাঁচটি প্রচীন সুউচ্চ গাছ, সেই মানবিক চষা মাঠ, তিনটি দিগন্ত দূর, আরও দূর পুকুরের ঢালু পাড়ে তুমি শুয়ে ছিলে মনে আছে সেই রাত্রি, সঠিক পথেই ঠিক ভুল করে যাওয়া? বুকে […]
সে কোথায় যাবে
পৌষের পূর্ণিমা রাত ডেকে বললো, যা- সে কোথায় যাবে? নিঝুম মাঠের মধ্যে সে এখন রাজা একা-একা দুন্দুভি বাজাবে? ছিল বটে রৌদ্রালোকে তারও রাজ্যপাট সোনালি কৈশোরে আজ উল্লুকের পাল হয়েছে স্বরাট চৌরাস্তার মোড়ে দাঁতে দাঁত ঘষাঘষি, চোখের টঙ্কার এরকম ভাষা সে শেখেনি, তাই এই রূপকথায় তার জন্ম কীর্তিনাশা! গায়ে সে মেখেছে ধুলো, গূঢ় ছদ্মবেশে বোবা ভ্রাম্যমাণ […]
নেংটো সুন্দরির বন্দনায়
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব খাস কলিজায় পাক সাফ চোখে আমি তোমার সৌন্দর্জ উদজাপন করি অঝরে ঝরা রক্তপাত ধরে রাখি যাতে তা লাগাম পরাতে পারে আমার কবিতায় শোয়া তোমার শরিরের বাকে জংগল ঘেরা জমিতে অথবা সমুদ্রে সার্ফিংঃ সুগন্ধি ফেনায় সাগরের বাজনায়। ও নেংটো সুন্দরিঃ সমান তালে তালে সুন্দর তোমার পায়ের পাতা প্রাচিন বাতাস আর শব্দের কারুকাজ আঙ্গুলের […]

