তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা
দাওনি।
আকাশ ভর্তি মেঘ করেছে, মেঘের হাতে তানপুরা
গাওনি।
পায়ের কাছে পৌঁছে দিলাম নৌকা বোঝাই বন্দনা
নাওনি।
গোপন কথা জানিয়েছিলাম, দূত ছিল রাজহংসেরা
পাওনি।
চাইবে বলে রক্তকমল ভিজিয়ে দিলাম চন্দনে
চাওনি।
তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা
দাওনি।
Related Articles
দুঃখের আরেক নাম
২৭. দুঃখের আরেক নাম আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী। অলৌকিক কিছু নয়, নিতান্তই মানবিক যাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার। আমাকে উদ্ধার করো পাপ থেকে, পঙ্কিলতা থেকে, নিশ্চিত পতন থেকে। নারী তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন, মিলেমিশে একাকার হয়ে এসো বাঁচি নিদারুণ দুঃসময়ে বড়ো বেশি অসহায় একা পড়ে […]
বাস্তব
প্রেম ,ভালোবাসা ,পরিণয় বাঁধা এই বন্ধন মনের আলোয় তুমি বললে মন যে বাস্তব নয় পুতুল নাচের এই দুনিয়ায় !! জীবন মরণের শপথ নেওয়া সুখ দুঃখের এই আনাগুনা ভাব ভাবনার এই মেলায় কত ফুল ফুটে জীবন বাগিচায় !! জীবন মঞ্চের এই নাটকে অভিনয় –শুধুই অভিনয় পেয়ে হারানোর পালাবদলের এই খেলায় মন ডুবে যায় অসহ্য যন্ত্রণায় !! […]
যেভাবেই চাও…
আমি নাকি পুরাতন, বিরক্তিকর আমার ভালবাসার ধরন,তাইতো দুরে রও নির্জীব আমায় ফেলে অকারন ছিঁড়ে বন্ধন একা হারাও বারে বার…। ভেবনা আমিও চৌকাঠ পেড়বো তোমার বুকের, নিয়ে মেনে পরাজয় পরিহাসের, তুমি যেভাবেই চাও, হব সেরকম খোলস ফেলি পুড়িয়ে লাভায় হব শক্ত-আধুনিক হব কাঙ্খিত পশু-প্রেমিক…। শুধু বলব না তোমায় আগের মত কতটা ভালবাসি! এ বুকের ভালমানুষী প্রেমিকটাকে […]

