রঙীন রুমালে চোখ দুটো বাঁধা
নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা
ভারী চমৎকার ধাঁধা।
যাকে ছোঁবার তাকে না ছুঁয়ে
আকাশ ধরতে হাত বাড়িয়ে আমি ধুলো মাটির ভূয়ে।
হাত বাড়ালে হাতে জলের বদলে শামুক
অথচ ভেতরটা পরাগসুদ্ধ ফুলের জন্যে আপাদমস্তক কামুক।
সিদুর রঙের কিছু দেখলেই মন উসখুস, ইচ্ছেয় আগুন
বিশ্বাসের বাকলে সত্যিই এল ফাল্গুন?
কাছে যাই, কাছে গেলেই সব অদলবদল, যথেচ্ছাচার কান্ড
রক্তপাতের শব্দে শিউরে ওঠে গাছপালা নদীনালাময় দেশ
চেনা ব্রক্ষ্মণ্ড।
তবু তো ছুতে হবে কিছু, কাউকে-না কাউকে
পুকুরপাড়ের নিমগাছ কি সাগরপারের ঝাউকে।
পা নিয়েই সমস্যা, কোথায় রাখি, হয় পাঁক
নয় অনিশ্চিতের বালি
ভিক্ষের ঝুলিটা তবু যা হোক ভরছে নানারকম ভালো এবং মন্দে
সমৃদ্ধ কাঙালী।
মনে হচ্ছে কোথাও নেই
অথচ আমার চেয়ার টেবিলে আমি ঠিকই আছি
রঙীন রুমালে চোখ দুটো বাঁধা
নিজের সঙ্গে পাওয়া না-পাওয়ার কানামাছি।
Related Articles
দুর্মর
গিলোটিন আমাদের থামাতে পারেনি গ্যাস চেম্বারে আমরা মরিনি জার্মান বোমায় ভয় পাইনি তালিবানকে তোয়াক্কা করিনি আমরাই বাস্তিল ভেঙ্গেছি লেলিনের সাথে মস্কোতে ঢুকেছি বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছিলাম ল্যাটিন আমেরিকার জঙ্গলে আমরাই ছিলাম চের সাথী ! আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি আমরা তকসিমে স্লোগান দেই তাহরীর স্কয়ার প্রকম্পিত করি আমাদের আজ অবধি কেউ থামাতে পারেনি আপনি কি […]
মানুষ
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় । আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেকদিন বরফমাখা জল খাই না । কী করে তfও বেঁচে থাকছি, ছবি […]
ঘুম ভাঙার পর
ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। হলুদ-তেল মাখা একটি সকাল, ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে শীতের রোদ্দুরের মতন। কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে বইয়ের পাতায় কার আঙুল, এখুনি যাবে অন্য পাতায়। দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।

