দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা
তখন তুমি সাঁকোর পরে একা
মড়মড়িয়ে ভাঙছে তখন সাঁকো,
সাঁকোর নীচে খরস্রোতা বান
বাঁধ ভেঙেছে নগর ছত্রখান
চেঁচিয়ে বলি, বাঁচতে হলে বাঁকো।
তখন তুমি নিজের দিকে ঝুঁকে
গোপন কিছু লুকিয়ে নিলে বুকে
শুধিয়েছিলে, তুমি কোথায় থাকো?
আমি থাকি বজ্রে, বন্যা-জলে
যেসব ব্যথা অন্ধকারে জ্বলে,
বাঁচতে হলে আমার সঙ্গে বাঁকো।
দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা
তুমি তখন মৃত্যুকালীন একা।
Related Articles
ধন্যবাদ
আসি তবে ধন্যবাদ না না সে কি, প্রচুর খেয়েছি আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি ধারনাই ছিলো না আমার- ধন্যবাদ। রাত বেশী এইবার চলি তবে স্যার? আসবো না? কী বলেন! হুজুরের সামান্য কেরানি- দয়া করে ডেকেছেন এ তো ভাগ্য বলে মানি। খেটে খুটে? সে কি কথা? নিজের বাড়ির কাজ, আর খাটবো না? চুপ করে খেয়ে যাবো স্যার? […]
স্বপ্ন
স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বিনুনি ধরে। স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে। তুলতে গেলি – কনুই ছুঁলো হাত তুলতে […]
এসো, এসো, এসো হে বৈশাখ
এসো হে বৈশাখ এসো, এসো, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক,যাক,যা্ক,এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক। যাক,যাক,এসো, এসো, এসো […]
One thought on “দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা”
Comments are closed.


nice