-ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার
বুকের সোনালী ফ্রেমে পেনটিং-এর মতো রয়ে গেল।
এবং তা ধীরে ধীরে ধুলোয়,ধোঁয়ায়,কুয়াশায়
পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি?
– ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই
আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের
এইসব ঘন রঙে ,বসন্তবাতাসে,বৃষ্টিজলে।
যখন যেমন খুশী ওয়াটার কালারের আঁকা ছবিগুলো
অম্লান ধাতুর মত ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে।
-তার মানে সত্যি চলে যাবে ?
-তার মানে কখনো যাবো না ।
Related Articles
সিঁড়ি
আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে; তোমাদের পদধূলিধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি। তবুও আমরা জানি, […]
রাডার
৪৯. রাডার একটা কিছু করুন। এভাবে আর কদিন চলে দিন ফুরালে হাসবে লোকে দুঃসময়ে আপনি কিছু বলুন একটা কিছু করুন। চতুর্দিকে ভালোবাসার দারুণ আকাল খেলছে সবাই বেসুর-বেতাল কালো-কঠিন-মর্মান্তিক নষ্ট খেলা, আত্মঘাতী অবহেলো নগর ও গ্রাম গেরস্থালি বনভূমি পাখপাখালি সব পোড়াবে, সময় বড়ো দ্রুত যাচ্ছে ভাল্লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন একটা কিছু করুন। দিন […]
দূরত্ব
আঁধার নামছে পূর্ব বেয়ে তালসারিতে ডুবছে অর্ক তোমার সাথে দূরত্ব বেশ সেলাই মেশিনে সম্পর্ক। চালচুলো সব উড়েই গেছে ভাতের টানে ফোটাই হাঁড়ি তোমার হাতের রেশম ছোঁয়া মরীচিকায় দিচ্ছে পাড়ি। তোমার নরম কুসুম গন্ধ ছিনিয়ে গেছে রাত পাখি এখন নিশিথ দীর্ঘ বড় জোনাক জ্বলেনা মন আঁখি।

