তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি।
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয়।
ডালপালাগুলো
সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভুমি।
তমাকে ভাসাই
মেঘের নৌকা তুমি
তুমি জান লাল
প্রবালের নিল দ্বীপ।
অমরাবতীর
দরজায় এসো নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা।
বুড়ি চাঁদ এসে
ঝাড়-লন্ঠন জ্বালে।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পুর্নিমা।
Related Articles
আমরা এসেছি
কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমারা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ-যুগের দারায় দারায় যারা আনে প্রাণ, যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল- কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাইতো দগ্ধ, ভগ্ন, পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশেহারা, হাতের […]
দুঃসময়
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা- তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত, এ যে অজাগর-গরজে সাগর ফুলিছে; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা […]
বুঝলে রাধানাথ
একটা সাইকেল থাকলে বড় ভালো হতোবুঝলে, রাধানাথ,আরো ভালো হতো একটা মোটরবাইক থাকলে। নিজস্ব রেলগাড়ি ছাড়া,বুঝলে রাধানাথএত সব লাঞ্চ এবং ডিনারএত সব ক্লাব, কনফারেন্স, সেমিনারএত সব সিড়ি, সুড়ঙ্গ এবং রঙ্গীন চোরাবালির কাছেঝট ঝট পৌছনো বড় হাঙ্গামার ব্যাপার।একটা অ্যামবাসাডার থাকলে বড় ভালো হতোবুঝলে রাধানাথ,আরো ভালো হতো ছেলেবেলার শালিকের মতোএকটা পোষা হেলিকপ্টার থাকলে। কাঠের বাকসে কুতকুতে খরগোসসে-রকম আতুপুতু […]

