একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি ।
সেদিন ছিল বেস্পতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘুর্ণিঝড়
আমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ ষ্ট্রীটে দেখা হতেই,এই যে শুভঙ্কর
কেমন আছিস,এটা ওটা দু-দশ কথার পর
আসল প্রশ্ন,এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ?
ইদানিং যা লেখা-টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় ।
নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি।
অমিতাভ,তুমি জানই,পলিটিকসে নিবেদিত প্রাণ
তাই তাকে বললাম
নন্দিনীকে ধরিস যদি প্রকান্ড বিপ্লব
আমি হলাম তার ভিতরের দাবি-দাওয়ার উচ্চাকাংক্ষী স্লোগান ।
Related Articles
গোলাপ ফুটেছে টবে (কবি – নিলয়)
গোলাপ ফুটেছে টবে লাল, তুলে নিলে আলগোছে শিশিরের দাগ মুছে, কাল ভালবেসে সৌরভে । গোলাপ ফুটেছে টবে সবুজ, জীবনের স্পন্দন তুমি দিলে বন্ধন, অবুঝ চুম্বন দিলে যবে । গোলাপ ফুটেছে টবে কালো, বিষাদের নীল ছায়া কেন দিলে বলো প্রিয়া, ভালো যদি বেসেছিলে তবে ! – নিলয় যশোর, ২২ জুন ১৯৮৭ ———————–
দীপক চাইবাসায় কবে এসেছিল মনে আছে
বিটুর যখন প্যারাটাইফয়েড হয়েছিল ঠিক তার পরে সেদিন মধুটোলার বাড়িতে গোরুটার কালোবাছুর হয়েছিল, প্রেসিডেন্সি কলেজের ড্রাগ-খাওয়া ছেলেমেয়েগুলো ফিরে যাবার পরের রবিবার— ক’দিন পরেই ছিল রাসযাত্রা… সন্দীপনদার বউ ভাইয়ার হাতে বাবার জন্য মাছ পাঠিয়েছিল, বাহাদুরনীর কাছে একগ্লাস দুধ চেয়েছিল– জানেন তো সকাল হলে ওর লাগে, তা না হলে ফ্রেশ হয় না, গরমটা পেটে পড়লে তবে… ফ্রেশ […]
পপির ফুল
বোঁটায় তোর গোলাপরঙ অবন্তিকা শরীরে তোর সবুজ ঢাকা অবন্তিকা আঁচড় দিই আঠা বেরোয় অবন্তিকা চাটতে দিস নেশায় পায় অবন্তিকা টাটিয়ে যাস পেট খসাস অবন্তিকা

