হ্যালো, হ্যালো কখন আসছ তুমি ?
কোথায় মেঘ ? কোথাও মেঘ নেই ।
হ্যালো,হ্যালো,বৃষতি যদি নামে ?
ভিজবে,হ্যালো ভিজবো,অনায়াসে
গাছপালারা যেমন করে ভেজে
ভিজলে তৃণ রাজার ছেলে হয়
হ্যালো,হ্যালো বলছি ভিজবো জলে
ভেজা মাঠির গন্ধ হবে তুমি
আমি তাতে ছড়াবো ডালপালা।
শুনতে পাচ্ছো ? হ্যালো হ্যালো হ্যালো
বেরিয়ে পড়,আকাশে রামধনু
উঠবে,হ্যালো উঠবে এবার রোদ
রোদের হাতে বর্শা,হ্যালো হ্যালো
তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে
সমস্ত মেঘ,আধাঁর খসে হ্যালো
সমস্ত মেঘ আধাঁর,হ্যালো হ্যালো
সমস্ত মেঘ,হ্যালো,হ্যালো হ্যালো।
Related Articles
হৃদি ভেসে যায় অলকানন্দা জলে
অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো করেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল–ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে; –’পড়ে রইল যে!’ পড়েই থাকত–সে-লেখা তুলবে বলে কবি ডুবে মরে, […]
ছাড়পত্র
যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি […]
সীমানাগুলো
সীমানা আছে, সীমানা ছিল- সীমানাগুলো কোথায়? সীমানাগুলো মাথায়। সীমানাগুলো থাকবে কতকাল? সীমানারা সব যাক-না গতকাল! সীমানা আছে ভূগোলজুড়ে সীমানা আছে ক্রমতাজুড়ে সীমানা আছে দৃষ্টিজুড়ে সীমানা আছে কৃষ্টিজুড়ে সীমানা দেহ-মনও জুড়ে সীমানা সন্দেহ জুড়ে- সীমানাগুলো কোথায়? আকাশজুড়ে বাতাসজুড়ে সীমানাগুলো মাথায়! সীমানাগুলো থাকবে কতকাল? সীমানাগুলো যাক-না গতকাল!

