কী দেখলে তুমি? রৌদ্রকঠিন
হাওয়ার অট্টহাসি
দু’হাতে ছড়িয়ে দিয়ে নিষ্ঠুর
গ্রীষ্মের প্রেত-সেনা
মাঠে-মাঠে বুঝি ফিরছে? ফিরুক,
তবু তার পাশাপাশি
কৃষ্ণচূড়ার মঞ্জরী তুমি
একবারও দেখলে না?
একবারও তুমি দেখলে না, তার
বিশীর্ণ মরা ডালে
ছড়িয়ে গিয়েছে নম্র আগুন,
মৃত্যুর সব দেনা
তুচ্ছ সেখানে, নবযৌবনা
কৃষ্ণচূড়ার গালে
ক্ষমার শান্ত লজ্জা কি তুমি
একবারও দেখলে না?
Related Articles
ভ্রান্তিবিলাস
আমার বাহুতে আছে বৃক্ষ এক সমত্ত সজীব সর্বক্ষণ পদপ্রান্তে আছে দুই প্রহরী _ কুকুর _ মৃত্তিকার দ্বারা কোনো ক্ষতি সাধিত হবে না; আর, আমার চোখের হ্রদে আছে সুপেয় পানীয় জল কিন্তু এক দাবানলে ভস্মীভূত হয়েছে বৃক্ষটি; কুকুর দু’টির জন্যে অবশিষ্ট রক্ত নেই আর। কেন যে আমার ইচ্ছে আমাকেই করেছে সম্রাট যখন করেছে হত্যা দ্রুত জাগা […]
হায়রে মানুষ
একটু ছিল বয়েস যখন ছোট্ট ছিলাম আমি আমার কাছে খেলাই ছিল কাজের চেয়ে দামি। উঠোন জুড়ে ফুল ফুটেছে আকাশ ভরা তারা তারার দেশে উড়তো আমার পরাণ আত্মহারা। জোছনা রাতে বুড়িগঙ্গা তুলতো যখন ঢেউ আমার পিঠে পরীর ডানা পরিয়ে দিতো কেউ। দেহ থাকতো এই শহরে উড়াল দিতো মন মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসতো দু’নয়ন। তারায় তারায় […]
অভিজ্ঞতার গান
আমি চুল নোখ কাটবো না, জামা পাল্টাবো না, স্যান্ডেল বদলাবো না, মশারি টানাবো না, সমস্তটা রাত মশার সঙ্গে পাল্লা দিয়ে গাইবো আমার দুঃখের গান— ঘুণ—ঘুণ—ঘুণ—ঘুণে ছিদ্র হয়ে যাচ্ছে আমার শরীর। তুমি কি জানো, ঘুণ পোকার হাত থেকে বই বাঁচে মানুষের ছোঁয়া যদি পায়— আমার মগজের ভেতরে, কত অসংখ্য বই ঘুণে নষ্ট হয়ে গেছে; এবং প্রতিবার […]

