বর্ষা হচ্ছে জীবনের প্রথম আনন্দ, আজো আমি
বর্ষায় উন্মাদ,
আজো আমি বর্ষামত্ত ঘোরলাগা পল্লীর বালক
বর্ষায় আবার আমি ফিরে পাই ত্বক ও জিহ্বার স্বাদ;
কিন্তু কেউ কেউ আছে বর্ষায় বিমুখ, জল কাদা, বৃষ্টি দেখে
ত্যক্ত ও বিরক্ত।
সেইসব অতি নাগরিক কোনো মানুষের কাছে বর্ষা নিঃশেষিত
বহুকাল আগে শেষ হয়ে গেছে সেই বৃষ্টির আমোদ
আমি জানি বর্ষা হচ্ছে কামময় কিষাণের ঘর
সব জলচর প্রাণীদের মিলনের ঋতু,
সিক্ত ও মুখর হয়ে ওঠে তারা থৈ থৈ বর্ষার সৌরভে
বর্ষা হচ্ছে বিরহী যক্ষের হৃদয় ছাপানো প্রেমের কবিতা;
বর্ষা সেই প্রাণের অঙ্কুর, ফসলের আদি বীজ,
আলস্য শিথিল দুটি শিহরিত দেহের সাঁতার,
বর্ষা তাই নগ্ননত, উতরোল, উন্মুল জীবন
আমি তার সব সুখ, সব গন্ধ, দুঃখ নিতে চাই।
Related Articles
গুলি চলছে
গুলি চলছে, গুলি চলছে, গুলি চলবে — এই না হলে শাসন? ভাত চাইতে গুলি, মিছিল করলে গুলি, বাংলা বন্ ধ গুলির মুখে উড়িয়ে দেওয়া চাই | দেশের মানুষ না খেয়ে দেয় ট্যাক্স, গুলি কিনতে, পুলিশ ভাড়া করতে, গুণ্ডা পুষতে ফুরিয়ে যায় তাই | একেই বলে গণতন্ত্র ; এরই জন্য কবিতার সর্দার সাহিত্যের মোড়লরা কেঁদে ভাসান […]
দূর থেকে হয় না
দূর থেকে হয় না কাছে আসতে হয়, কাছে এসে চুমু খেতে হয়, ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়, চুল থেকে শুরু করে নাক চোখ চিবুক, পেট তলপেট, যৌনাঙ্গ, পা, পায়ের নখ একটু একটু করে ছুঁতে হয়, ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে হয়। দূর থেকে হয় না, ফোনে ফেসবুকে হয় না, তার চেয়ে কাছে এসো, স্পর্শ করো, তোমার […]
দীপক চাইবাসায় কবে এসেছিল মনে আছে
বিটুর যখন প্যারাটাইফয়েড হয়েছিল ঠিক তার পরে সেদিন মধুটোলার বাড়িতে গোরুটার কালোবাছুর হয়েছিল, প্রেসিডেন্সি কলেজের ড্রাগ-খাওয়া ছেলেমেয়েগুলো ফিরে যাবার পরের রবিবার— ক’দিন পরেই ছিল রাসযাত্রা… সন্দীপনদার বউ ভাইয়ার হাতে বাবার জন্য মাছ পাঠিয়েছিল, বাহাদুরনীর কাছে একগ্লাস দুধ চেয়েছিল– জানেন তো সকাল হলে ওর লাগে, তা না হলে ফ্রেশ হয় না, গরমটা পেটে পড়লে তবে… ফ্রেশ […]


