কেউ যদি অপেক্ষায় থাকে তাহলে সে-ই জানে অপেক্ষার
শীতকালগুলি কী দীর্ঘ,
অপেক্ষা মানে শত শত বন্ধ ঘড়ি
পৃথিবীর রেলস্টেশনগুলি সব নিঃশব্দ,
এ অপেক্ষার চেয়ে দুঃখ আর কিছু নেই, এই
অপেক্ষার চেয়ে সুখ আর কিছু নেই;
তুমি যদি অপেক্ষা করতে না জানো তাহলে
ভালোবাসতে যেও না,
ভালোবাসতে হলে আগে অপেক্ষা করতে শিখতে হয়
যদি অপেক্ষা করতে না পারো তাহলে ফুল ফুটবে কীভাবে,
বসন্ত আসবে কীভাবে,
সহস্র অপেক্ষার শীতবর্ষা পেরিয়ে একটি
পহেলা ফাল্গুন
অপেক্ষা খুব কষ্টের অপেক্ষা খুব আনন্দের।
Related Articles
উৎকৃষ্ট মানুষ
উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে এই যে এঁকেছি। এই তার রক্ত-নাড়ি, এই খুলি এই তার হাড় এই দেখ ফুসফুসের চতুদিকে পেরেক, আলপিন সরু কাঁটাতার। এইখানে আত্মা ছিল গোল সূর্য, ভারমিলিয়ন ভাঙা ফুলদানি ছিল এরই মধ্যে ছিল পিকদানি পিকদানির মধ্যে ছিল পৃথিবীর কফ, থুতু, শ্লেষ্মা, শ্লেষ অপমান, হত্যা ও মরণ। উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজেছিলে এই যে এঁকেছি! […]
প্রিয় রোকোনালী
স্ত্রীকে না বলিলে গুরুদ- হইবে ভাবিয়াই তাহাকে খুলিয়া বলিলাম, রোকোনালী আমার প্রিয় । স্ত্রী আমাকে নিশ্চুপ থাকিতে বলিয়া জানালা খুলিয়া দেখাইলেন, এবং বলিলেন, কার্জন হলের মাথার উপর চন্দ্র উঠিয়াছে, এবং কালো গাউন পরিহিত কিছু লোক এই দিকেই আসিতেছেন। তাকাইয়া দেখি, আমার প্রিয় মাতুল রোকোনালীও সঙ্গে আছেন তাহাদের। সকলেই আমার গৃহে প্রবেশ মাত্রই জানাইলেন, হালিম মিয়া, […]
সোজা কথা
গুলি লেগে পড়ে গেল | তুলে ধরতে যাচ্ছে তার বউ | বন্দুক উঁচিয়ে ধরো | বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো |যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার […]

