কেউ যদি অপেক্ষায় থাকে তাহলে সে-ই জানে অপেক্ষার
শীতকালগুলি কী দীর্ঘ,
অপেক্ষা মানে শত শত বন্ধ ঘড়ি
পৃথিবীর রেলস্টেশনগুলি সব নিঃশব্দ,
এ অপেক্ষার চেয়ে দুঃখ আর কিছু নেই, এই
অপেক্ষার চেয়ে সুখ আর কিছু নেই;
তুমি যদি অপেক্ষা করতে না জানো তাহলে
ভালোবাসতে যেও না,
ভালোবাসতে হলে আগে অপেক্ষা করতে শিখতে হয়
যদি অপেক্ষা করতে না পারো তাহলে ফুল ফুটবে কীভাবে,
বসন্ত আসবে কীভাবে,
সহস্র অপেক্ষার শীতবর্ষা পেরিয়ে একটি
পহেলা ফাল্গুন
অপেক্ষা খুব কষ্টের অপেক্ষা খুব আনন্দের।
Related Articles
থানা গারদ থেকে
তুমি এখন ছাদের আলসেতে হয়ত কাপড় মেলছো ,মাগো । আমাদের বাড়ীর সামনের কাঠাল গাছটার ভারী ভারী পাতাগুলোর বুকে সুর্যের কিরণ হয়ত এখন ছক ছক করছে । আর একটু পরে হয়ত তুমি লাল পেড়ে সেই গরদের শাড়িটা পরে আহ্নিক সারতে বসবে তোমার ভেজা ভেজো এলো চুল গুলো থাকবে পিঠের উপর ছড়িয়ে আর আমি অন্ধকারের চেয়েও কালো […]
প্রতীক্ষা
এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে- কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো… এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি- হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো একসঙ্গে বেরুবো।” এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের […]
পরিখা
স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন, উষ্ণ নিবিড় ধুলিদাপটের মরুচ্ছায়ায় ঘনায় নীল। ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসে তাই শেষ সম্বল তোলো পাঁচিল। ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়েই নিত্য তোমার দাদন শোধ? শ্রান্ত দেহ কি ভীরু বেদনার অন্ধকূপে ডুবে যেতে কাঁদে মুক্তি মায়ায় ইতস্তত; কত শিখণ্ডী জন্ম নিয়েছে নূতন রূপে? দুঃস্বপ্নের প্রায়শ্চিত্ত চোরের মতো। মৃত […]

