অনেক কথা বলার মাঝে
লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি
তাই এ মুখর ব্যাকুলতা।।
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে
বল্তে গিয়ে সেই বারতা।।
অবকাশ দেবে কবে
কবে সাহস পাব প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি
বল্ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলে বুকে জাগাও
ফুটে উঠার ব্যাকুলতা।।
Related Articles
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাগিদ।। তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও […]
লাইলী তোমার এসেছে ফিরিয়া
লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো। প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো।। মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী পর্বতে বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে। আজি দখিনা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, ওগো বুলবুল, ফুটন্ত সেই গুলবাগিচায় দোলো।। বনের হরণ-হরিণী কাঁদিনী পথ দেখায়েছে মোরে, হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের […]
দূর দ্বীপবাসীনি
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।

