লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো আঁখি খোলো।
প্রিয়তম! এতদিনে বিরহের
নিশি বুঝি ভোর হলো।।
মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে।
আজি দখিনা বাতাস বহে অনুকূল,
ফুটেছে গোলাপ নার্গিস ফুল,
ওগো বুলবুল, ফুটন্ত সেই
গুলবাগিচায় দোলো।।
বনের হরণ-হরিণী কাঁদিনী পথ দেখায়েছে মোরে,
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধ’রে
পথ দেখায়েছে মোরে।
আমার নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও, হে পরান-পিয়া!
নাম ধ’রে ডাকো ডাকো মোরে স্বামী
ভোলো অভিমান ভোলো।।
Related Articles
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাগিদ।। তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও […]
দুর্গম গিরি কান্তার মরু
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ- ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।। তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান- যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। […]
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর। পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।। ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি, সভয়ে নত চরণে ভীতা বসুমতী। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর।। ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী, ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে […]

