এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।।
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো।।
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো।।
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো।।
Related Articles
সাঁঝের পাখিরা ফিরিল কুলায়
সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। আঁধার ভবন জ্বলে নি প্রদীপ, আঁধার ভবন জ্বলে নি প্রদীপ, মন যে কেমন করে সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। উঠোনে শূন্য কলসীর কাছে সারাদিন ধরে ঝড়ে পরে আছে তোমার দোপাটি গাঁদাফুল গুলি যেন অভিমান ভরে , সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে। […]
আবার ভালবাসার সাধ জাগে
আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]
মনে পড়ে আজ সে কোন্ জনমে
মনে পড়ে আজ সে কোন্ জনমে বিদায় সন্ধ্যাবেলা- আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমায়ে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে […]


