এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল।।
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল।।
তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক’র্বে ভাবছো বিধির শক্তি হ্রাস
সেই ভয়-দেখানী ভূতের মোরা ক’র্বো সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল।।
তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়,
প’রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু-জয়ের ফল।।
ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা!
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদের অশ্রু দিয়েই জ্ব’লবে দেশে আবার বজ্রানল।।
Related Articles
দূর দ্বীপবাসীনি
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।
আমার দেয়া ব্যাথা ভোলো
আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো। নিভবে যখন আমার বাতি , নিভবে যখন আমার বাতি , আসবে তোমার নতুন সাথী, আমার কথা তারে বলো আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো ব্যাথা দেয়ার কি যে ব্যাথা আমি জানি, জানে […]
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায় যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়। কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে চমকায় উন্মন চম্পা বনকে দলিত অঞ্জন নয়নে ঝলকে পলকে খঞ্জন হরিণী লুকায়। অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে। মেঘ বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এল […]

