কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।
শিহরি’ উঠো না, শাস্ত্রবিদের ক’রো না ক’ বীর, ভয়-
তাহারা খোদার খোদ্ ‘ প্রাইভেট সেক্রেটারী’ ত নয়!
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!
রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-
রত্নাকরের খবর তা ব’লে পুছো না ওদের ভুলে’।
উহারা রত্ন-বেনে,
রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!
ডুবে নাই তা’রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।
Related Articles
বিবর্তন
ফাঁকা বুলির ক্রসফায়ার শেষে আমরা জমাট অাঁধার চাদরাবৃত অবস্থায় গুটিসুটি মেরে শুয়েছিলাম কাঁটারো শয্যায় ভেবেছিলাম রণক্লান্ত মূষিক বুঝি বা তুমি রয়েছ গহন গভীর ঘুমের ঘোরে, অচেনা অজানা কোনো প্রেতিনীর কাতর বিলাপ শুনতে শুনতে যা ছিল হয়তো কামজ্বরতপ্ত সার্জার যুগলের আজব শীৎকার ধ্বনি কিংবা কোনো ধাড়ি নিষ্কর্মা বুড়ো হাবভার প্রবল আকাঙ্ক্ষার অনুপ্রবেশ। আমি ধরে নিয়েছিলাম তোমারই […]
প্রিয় রোকোনালী
স্ত্রীকে না বলিলে গুরুদ- হইবে ভাবিয়াই তাহাকে খুলিয়া বলিলাম, রোকোনালী আমার প্রিয় । স্ত্রী আমাকে নিশ্চুপ থাকিতে বলিয়া জানালা খুলিয়া দেখাইলেন, এবং বলিলেন, কার্জন হলের মাথার উপর চন্দ্র উঠিয়াছে, এবং কালো গাউন পরিহিত কিছু লোক এই দিকেই আসিতেছেন। তাকাইয়া দেখি, আমার প্রিয় মাতুল রোকোনালীও সঙ্গে আছেন তাহাদের। সকলেই আমার গৃহে প্রবেশ মাত্রই জানাইলেন, হালিম মিয়া, […]
যোজন পথের পথিক…
আজ অনেকদিন… তোমাকে দেখি না ! তোমার কথা ভাবি না ! তোমাকে ইচ্ছে করে ভুলে থাকি না ! তোমাকে আমার সঙ্গে করে নিয়ে হাঁটি না ! দুইশ ছাপ্পান্ন দিন নাকি তিনশ বিরাশি দিন ভুলে গেছি! আজ অনেকদিন— পর; মনে হলো, কারো কাছে একটু সাহায্য চাই… টাকা পয়সা নয়, মানসিক শান্তি নয়, নয় কনো অবৈধ কামনা […]

