২. অনির্ণীত নারী
নারী কি নদীর মতো
নারী কি পুতুল,
নারী কি নীড়ের নাম
টবে ভুল ফুল।
নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নিমীলিত নীলা।
১৫.৬.৮০
২. অনির্ণীত নারী
নারী কি নদীর মতো
নারী কি পুতুল,
নারী কি নীড়ের নাম
টবে ভুল ফুল।
নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নিমীলিত নীলা।
১৫.৬.৮০
তোমার চোখজোড়া পাঠ-অভ্যাসের মতো পড়ে আছে আমার পড়ার টেবিলে আমি তোমার চোখের মুখবন্ধ খুলি, খুঁজি কাঁচল পংক্তি ভূমিকার একাগ্র শিকড় প্রণয়, তোমার চোখ জোড়া সমুদ্র অ্যাকুরিয়াম যেন দূর কৃষ্নবিন্দুর মাছ ফেনায়িত সাদা ক্যানভাসের মুখ পড়ে আছে আমার ঋজুময় ইজেলে । আমি তোমার চোখের রং মুখস্থ করি তোমার চোখ জোড়া পাহাড়ের ঢালু পথ, সমতলে গড়ে ওঠা […]
আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটে, মগজের কোষে কোষে যারা পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ দগ্ধ, রক্তাপ্লুত, যারা গনহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝা ঝা […]
চেয়ার, টেবিল, সোফাসেট, আলমারিগুলো আমার নয় গাছ, পুকুর, জল, বৃষ্টিধারা শুধু আমার চুল, চিবুক, স্তন, ঊরু আমার নয়, প্রেমিকের ব্যাকুল অবয়বগুলো আমার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো কবিতার লাবণ্য দিয়ে নিজস্ব প্রাধান্য বিস্তার অন্তিমে উদ্দেশ্য যার? কুচকাওয়াজ, কামান কিম্বা সামরিক সালাম নয় বাগানগুলো শুধু আমার মন্ত্রী, উপমন্ত্রী, আন্তর্জাতিক সাহায্য তহবিল নয় মিল-অমিলের স্বরবর্ণগুলো শুধু […]
