কবিতা

বিস্মৃতি

ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে | হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস | আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে | হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ’লো, তাই আজ পৃথিবীতে স্তব্ ধতা এলো, বৃষ্টির আগে শব্ দহীন গাছে যে-কোম

কবিতা

মুক্তি

হিংস্র পশুর মতো অন্ধকার এলো— তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল সে-অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ, রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখে, সে-অন্ধকার জ্বেলে দিলো কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে | কেতকীর গন্ধে দুরন্ত, এই অন্ধকার আমাকে কী ক’রে ছোঁবে ? পাহাড়ের ধূসর স্তব্ ধতায় শান্ত আমি, আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের […]

কবিতা

উর্বশী

তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো ! কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে, হে ক্লান্ত উর্বশী, চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি, কত দীর্ঘশ্বাস, কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো, আর কতো দিন !

কবিতা

নিরালা

বর্তমানে মুক্তকচ্ছ, ভবিষ্যৎ হোঁচটে ভরা, মাঝে মাঝে মনে হয়, দুর্মুখ পৃথিবীকে পিছনে রেখে তোমাকে নিয়ে কোথাও স’রে পড়ি | নদীর উপরে যেখানে নীল আকাশ নামে গভীর স্নেহে, শেয়াল-সংকুল কোনো নির্জন গ্রামে কুঁড়েঘর বাঁধি ; গোরুর দুধ, পোষা মুরগির ডিম, খেতের ধান ; রাত্রে কান পেতে শোনা বাঁশবনে মশার গান ; সেখানে দুপুরে শ্যাওলায় সবুজ পুকুরে […]

কবিতা

একটি বেকার প্রেমিক

চোরাবাজারে দিনের পর দিন ঘুরি | সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে, খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি ; মাঝে মাঝে ক্লান্ত ভাবে কী যেন ভাবি— হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি ; আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক | আর মদির মধ্য রাত্রে মাঝে মাঝে বলি […]

কবিতা

একটি মেয়ে

আমাদের স্তিমিত চোখের সামনে আজ তোমার আবির্ভাব হ’লো স্বপ্নের মত চোখ, সুন্দর, শুভ্র বুক, রক্তিম ঠোঁট যেন শরীরের প্রথম প্রেম আর সমস্ত দেহে কামনার নির্ভিক আভাস আমাদের কলুসিত দেহে আমাদের দুর্বল, ভীরু অন্তরে | সে-উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার |

কবিতা

তুমি যেখানেই যাও

তুমি যেখানেই যাও, কোনো চকিত মুহুর্তের নিঃশব্ দতায় হঠাৎ শুনতে পাবে মৃত্যুর গম্ভীর, অবিরাম পদক্ষেপ | আর, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে ? তুমি যেখানেই যাও আকাশের মহাশূণ্য হ’তে জুপিটারের তীক্ষ্ণ দৃষ্টি লেডার শুভ্র বুকে পড়বে |

কবিতা

পাহাড় চূড়ায়

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম। কারণ আমি ঠকতে চাই। […]

কবিতা

এটাই নিয়তি

গেদু মিয়া মধু মিয়া যদু মিয়া আর পথেঘাটে যাকে দেখে তাকে ধরে মার। এরা হল গায়েঁর নেতা বাউন্ডুলেন দল মানে নাকো জ্ঞানী গুনী দেখায় বাহুবল। বাবা-মার কথামত চলেনাতো এরা এলোমেলো ভাবে শুধু পথেঘাটে ঘোরা। লেখাপড়া করেনা কেউ যায়না স্কুলে নেশা করা মদ খাওয়া এসবই চলে। পথেঘাটে যদি কোন মা-বোনেরা চলে শিষ দিয়ে এরা শুধু বাজে […]

কবিতা

যাও, পত্রদূত

যাও পত্রদূত, বোলো তার কানে-কানে মৃদু স্বরে সলজ্জ ভাষায় এই বার্তা: “কোমল পাথর, তুমি সুর্যাস্তের লাল আভা জড়িয়ে রয়েছো বরতনু; প্রকৃতি জানে না নিজে কতোটা সুন্দর বনভূমি।” যাও, বোলো তার কানে ভ্রমরসদৃশ গুঞ্জরণে, চোখের প্রশংসা কোরো, বোলো সুঠাম সুন্দর শরীরের প্রতি বাঁকে তার মরণ লুকিয়ে আছে, অন্য কেউ নয়, সে আমার আকণ্ঠ তৃষ্ণার জল: চুলের […]