তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে
দিগন্তে দুরন্ত মেঘের মতো !
কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে,
হে ক্লান্ত উর্বশী,
চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে
উর্বর মেয়েরা আসে
কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি,
কত দীর্ঘশ্বাস,
কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো,
আর কতো দিন !
Related Articles
বিদায়ী কৈশর আমার
তিল তিল করে বেড়ে উঠার মাছরাঙা রঙধনুর শৈশব কৈশর সেই সব দিন– ধীরে ধীরে, একটু একটু করে স্মৃতি হয়ে যায় আজ তারে বলছি বিদায়… জলের ঝাপ্টায় ঘুম তাড়ানো সকাল শার্টেরএলোমেলো লাগানো বোতাম কাধে ব্যাগ, ভারী বোঝা, ক্লাস রুম, হই-হুল্লোর সব চুপ হয় যখন টিচার রুমে- আমি বিভোর, সেইসব দিনগুলোয় আজ কেন বলছি বিদায়… ব্যাটে বলে […]
দামাল মেয়ে
দুরন্ত, দামাল, দস্যি মেয়ে তার অনেক ডাক নাম। পায়ে সরষে দিয়ে চড়কি কেটে বেড়াত সারা গ্রাম। ওপাড়ার হারান কাকার বাগান থেকে রোজ আমড়া চুরি করত তারপর পুঁচকে সাগরেদদের নিয়ে বসতো দামোদরে তীরে কাঁচা লঙ্কা, নুন সহযোগে জমে উঠত চরুইভাতি। একবার তো নেপালদের বাগান থেকে গোটা কলার কাঁদ কেটে নিয়ে এসেছিল। নেপালের বাবা জানতে পেরে, সে […]
একজন্ম
অনেকদিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে। দু’জনেই দু’জনকে বলবো, ‘অনেকদিন দেখা হয়নি’। এইভাবে যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়ত জানা যাবে বা হয়ত জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না।
