এই এক ছবি দেখি, দিন রাত দুর্বোধ্য আয়নায়
বিকেলের মতো এক ক্লান্ত নারী রহস্য ভিতরে ;
কিংবা আমাদের মন আছে কিনা, অস্ফুট বার্তায়
প্রশ্ন শুনি যেন ; কিংবা যতটুকু এ হৃদয়ে ধরে
ততটুকু নিতে গিয়ে দেখি ছবি অগাধ গভীর
কোথায় যে নিয়ে যায়? তারপর সকলি নিবিড়
চেতনা চেতনা শুধু! এক ছবি বহু ছবি হয়
তখন কি? তখনো কি নিরুত্তর কিছু প্রশ্ন থাকে?
পৃথিবীর সব নিয়ে, তবু যেন সব পাওয়া নয়
এমনি অভাব?…যারা আয়নার ক্লান্ত মুখ রাখে
তারা তো একটি মেয়ে; তবু তারা কেমন ছড়ায়
সর্বত্র, সর্বত্র তারা অব্যর্থ অস্বস্তি রেখে যায়
চিল ঘরে, রাস্তায়, এভেন্যুয়ে উদ্বাস্তু মিছিলে
অথবা প্রথম-প্রেম-গুঞ্জনে কি বিবাহসভায়!
Related Articles
জবানবন্দী
সত্য বই মিথ্যা বলিব না। হুজুর, ধর্মাবতার, প্রয়াতা শান্তিলতার সঙ্গে মদীয়ের কোনো রকম থারাপ সম্পর্ক ছিলো না্ ইহা সত্য যে, একবার মৌরিগ্রাম হইতে তাহাকে থলকমলের চারা আনিয়া দেই। আমাদের বংশে স্থলপদ্ম, বকফুল ইত্যাদি কিছু কিছু গাছ লাগানোর আস্য নাই। হুজুর, ধর্মাবতার, আস্য কথাটির অর্থ বলা কঠিন, সোজা করিয়া বলা যাইতে পারে ঐ সব গাছ লাগানোর […]
গীতাঞ্জলির ভাষা
নদী ও রাত্রি বণ্টন হয়ে গেলে আলোকরঞ্জন দায় নিয়ে উদ্দালক, পাহারাদার। মহাত্মা গান্ধীর মতো নতজানু হয়ে বললাম, ‘চরের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্বারস্থ আপনার ‘যথার্থ মুরুবি্ব পাওয়া দুষ্কর এখন, বিশ্বজুড়ে হরেক কিসিমের তালেবর, হাওয়া বুঝে দিচ্ছে সবক; ঘরের শত্রু বিভীষণ; বিশ্বব্যাংক, আইএমএফ নিচ্ছে কেড়ে বাস্তু-ভিটেঘর’ আমার কথায় আলোকরঞ্জন, “এই প্রজন্মের হাতে সহাবস্থান আর সৌহার্দ্যের গুরুবার […]
আমার লোকেরা গান গায়
আমার লোকেরা গান গায় আর সবজি চাষ করে- আমার লোকেরা গান গায় আর শীতের সবজি তোলে, শীতের সবজি তারা ঘরে তুলতে পারে না ট্রাকে তোলে; ট্রাকে তুলে তারা খুব বেশি পয়সা পায় না, বড়জোর উৎপাদন-ব্যয় উঠে আসে, যদি আসে, আসবেই উঠে ব্যয়টা এমন কোনো গ্যারান্টি মধ্যস্বত্বভোগীরা দেয় না, তাদের কী দায় কৃষকের মুখে তাকানোর? তবু […]

