বন থেকে বনে দৌড়াচ্ছে আজ
একটি মাত্র চিতল হরিণ-
বসন্ত দিনের বার্তাবহ
হাওয়ার শিখরে, যূহারা,
গর্ভে তার আরেকটি তৃষ্ণা
ভূণ-কস্তুরী গন্ধে উন্মন
বন থেকে বনে দৌড়াচ্ছে আজ
সে লাফিয়ে উঠছে বনের
মাথায় গভীর যন্ত্রণায়
ছটফট-ধনুকের
ছিলার মতো বেঁকে টানটান-
বাঁশবন তোলে ঐকতান,
একা একা সে দৌড়ায়
প্রাণপণ-যূথহারা
বন থেকে বনে আজ
একটি সুন্দর স্বপ্ন যেন
আরো সুন্দর, সুন্দরতর
হয়ে ফুটে উঠলো৷
Related Articles
তার জন্যও অপেক্ষায় আছি
বাংলার আকাশ দেখেছি সাগর দেখেছি নদী পাহাড় ঝর্ণা দেখেছি সুখের রং দেখেছি প্রাণশক্তির সুক্ষ্মবোধ সমতার স্বচ্ছতা এখানে অনেক বেশী আমি অনুভব করেছি দেখেছি কঠিন পাহাড়ও সবুজ মূলধন নিয়ে গর্বিত বিনিয়োগকারী সমাজের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে চায় নতুন নতুন সমস্যা সমাধানের জন্য অক্ষর শব্দ ছন্দ নিয়ে নদীর সাথে বন্ধুত্ব করতে চায় আমি দেখেছি অভিজ্ঞতা থেকে […]
আমি যখন তোমায় হারালুম
আমি যখন তোমায় হারালুম, তখন দুজনেই খোয়ালুম আমি কেননা তুমিই এমন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতুম আর তুমিও কেননা আমিই এমন যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসত কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি হারিয়েছ তুমি কারণ আমি তো অন্যদেরও ভালোবাসব যেমন তোমায় বাসতুম কিন্তু আমার মতো কেউই তোমায় ভালোবাসতে পারবে না। অনুবাদ : মলয় রায়চৌধুরী
জ্যোৎস্নার অত্যাচার
জ্যোৎস্না আমাকে ঠেলে ফেলে দিলো ফুটপাথে ল্যাম্পপোস্টে সবগুলো গাছের চূড়ায় এই রাতে। আমি জামা খুলে ঘুমাতে যাবার আগে জানালায় অনভ্যাসে দাঁড়িয়েছিলাম আর অমনি জ্যোৎস্না ধাক্কা দিলো এ কী অধঃপতন আমার! ড্রেন ডাস্টবিন একেকটি পদ্মের মতোন ফুটে আছে জ্যোৎস্নায় সাইরেন সানইয়ের সুর আমাকে বাজিয়ে চলে অন্ধ এক শিল্পীর আঙুল আমার সমস্ত পাপ এই রাতে জ্বলজ্বলে নক্ষত্র […]

