বন থেকে বনে দৌড়াচ্ছে আজ
একটি মাত্র চিতল হরিণ-
বসন্ত দিনের বার্তাবহ
হাওয়ার শিখরে, যূহারা,
গর্ভে তার আরেকটি তৃষ্ণা
ভূণ-কস্তুরী গন্ধে উন্মন
বন থেকে বনে দৌড়াচ্ছে আজ
সে লাফিয়ে উঠছে বনের
মাথায় গভীর যন্ত্রণায়
ছটফট-ধনুকের
ছিলার মতো বেঁকে টানটান-
বাঁশবন তোলে ঐকতান,
একা একা সে দৌড়ায়
প্রাণপণ-যূথহারা
বন থেকে বনে আজ
একটি সুন্দর স্বপ্ন যেন
আরো সুন্দর, সুন্দরতর
হয়ে ফুটে উঠলো৷
Related Articles
পাবলো নেরুদার কবিতা
অনুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান আর সেই বয়সে…কবিতা এসেছিল আমার খোঁজে। আমি জানি না, আমি জানি না কোথা থেকে তা এসেছিল, শীত না নদী থেকে। আমি জানি না কেমন করে বা কখন, না, তারা কণ্ঠস্বর নয়, তারা নয় শব্দ বা নৈঃশব্দ্য। কিন্তু আমাকে ডাক দেওয়া হয়েছিল এক রাস্তা থেকে রাত্রির শাখাপ্রশাখা থেকে, আচমকা অন্যদের মাঝখানে থেকে, […]
নৈঃশব্দে কাটুক প্রহর…
নৈঃশব্দে কাটুক প্রহর… নির্বাক হয়ে মুখ থুবরে পড়ে থাকুক সব অবাঞ্চিত আশারা… আমি পথ চেয়ে থাকি…শুধু বিরামহীন ঝরে পড়া বৃষ্টির মুখের পানে চেয়ে…তুমি আসবে-ই… একটু একটু করে কাটবে প্রহর! ধীরে ধীরে কাটবে অমানিশা! কাটবে দ্বিধা…সংশয়! ভীষন অন্ধকার আকাশের আধাঁরের মাঝে উজ্জ্বল হয়ে গেঁথে থাকা তারার মতো! একদিন তুমি ফুটবেই! পূর্ণিমাতে ভেসে যাক শহর কিংবা অমাবস্যার […]
আবার সন্ধ্যা হয় চারিদিকে
আবার সন্ধ্যা হয় চারিদিকে । নিথর দেহ হারিয়ে যায় রাত্রির অতলে কোথাও বেচে থাকে একটা শকুনের ডাক ! বেচে থাকার ব্যকুলতায় কি অভিশাপ ! নিদ্রাহীন – রাত্রিদিন এই অস্তাচলে, আবার সন্ধ্যা হয় চারিদিকে । ফিস ফিস করে কথা বলে; শ্মশানের মরাগুলো – বাতাশের গুঞ্জনে – হারিয়ে যাওয়া মুখগুলো । কোথাও পরে থাকে একটা মায়াবী […]

