সদ্য ছানি-কাটা চোখে
সর্বত্র বিছহি দৃষ্টি,
একটিও আমগাছ
পড়ে না নজরে।
আমানির স্বাদ
ভুলে গেছে এই জনপদ।
শেকড়ের কাছে যেতে নেই,
যেতে নেই সিঁড়ির প্রথম ধাপে—
জন্মচিহ্ন মুছে দিতে
কত না প্রয়াস,
কত ব্যর্থ আয়োজন ছিল,
আজও আছে
এই ধারাবাহিকতা
ক্ষুধার মতোই আজও টিকে আছে
শহরে ও গ্রামে
প্রতিমার ভাঙা টুকরো
অর্ধদগ্ধ বাস-টেম্পো
এলোমেলো মানুষের লাশ।
ক্ষমতা ক্ষমতা করে
ভুল রাজনীতি
কোরাসে মেলায় গলা।
স্বপ্নহীন নিদ্রাহীন
অসহ্য রজনীশেষে
জানালায় আসন্ন বৈশাখী
গানে-গানে
স্লোগানে-স্লোগানে
আশার ভাষাটি
শোনাবেন সে কোন তরুণ
দু চোখে স্বপ্ন মেখে?
আমি কান পেতে রই
কাঙালের মতো
কান পেতে রই
ও আমার
আপন-হূদয়-গহন দ্বারে
বারে-বারে
কান পেতে রই।
Related Articles
বিজ্ঞানী
[যদি জানতাম ওরা (জার্মানরা) ব্যর্থ হবে বোমা বানাতে, তাহলে এমন কিছুই আমি করতাম না, যা বোমা বানানোর দিকে যায়।__ আইনস্টাইন।] পাঁচ পৃষ্ঠা লিখেছি মৃত্যুর পূর্বের অধ্যায়ে তারপর চলে গেছি দূর আয় থেকে ব্যয়ে সিন্ধুজল থেকে দূরত্বের ধারণা জন্মাল সেই সূত্রে জানা আমাদের আলো মানে, আলো। তিনপৃষ্ঠা লিখেছি আলোর পিছনের দিকে এক পঙক্তি দেব শুধু ওর […]
তোমার কাছে
তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি, যদিও অনেক দেরী হলো। তোমার মাথার সমস্ত চুল এখন সাদা ; আমিও আর শিশুটি নেই, তোমার পায়ের শুকনো পাতা চোখের জলে ধুয়ে দেবো! কী করে যে ক্ষমা চাইবো? তোমার মাথার সমস্ত চুঁল এখন সাদা ; এই কী ক্ষমা চাওয়ার সময়! অথচ দুরে ঘন্টা বাজছে আর দেরী নয়— যেতেই হবে। […]
ঘুণপোকার সিংহাসন
ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছ এদেশে ।

