নিজের মাঝেই লুকোতে চাই নিজেই আমি
কই লুকোবো আড়াল খুঁজি, অস্তগামী
আলোর গোলক নামছে নিচে, নীল পিরিচে
ডিমের শোভা দেখছি বসে; অনেক দূরে তারা খসে
মিলিয়ে গেল অস্তাচলে।
হঠাত্ শুনি নাম ধরে কে ডাকছে আমায়?
এই তো আমি এই পৃথিবীর একটি কোণে
দাঁড়িয়ে আছি সঙ্গোপনে।
গোপনও নয়, আলোর নিচে খুঁজছি আমি
হারিয়ে যাওয়া চাবি আমার। সেই চাবিতে
খুলবো তালা, দাবি আমার।
আমার কানে ঠোঁট লাগিয়ে বললো কারা
Related Articles
ঘুণপোকা
ঘুণপোকা আজ যৌবন কুরে খাচ্ছে নতুন স্বপ্ন অচেনা হাওয়ায় ভাসছে অমিত সাহস পকেটে আটকে ঘুরছি জ্বালানো আগুনে নিজেই এখন পুড়ছি। করতল থেকে মুছে যায় সৌভাগ্য ভুঁইফোড় আমি নিজেকে ভেবেছি প্রাজ্ঞ অন্ধকারের জানালায় ডাকে পক্ষী অরণ্যে নেই পাহারার বনরক্ষী। ফুল থেকে আর পাইনাতো কোনো গন্ধ বিবেক ঘুমায়, নেই তার মনে দ্বন্দ্ব ব্যাঘ্র-জীবন হারিয়ে ফেলেছে গর্জন সিন্দুক […]
মেধাবী নাবিক তুমি
রচুর চোখের জল, মগজেও মাতাল জাহাজ, বেহেড বাতাস খুব পরামর্শ দিয়ে বেসামাল করতে চাইছে এই কলমের নিবটিকে আজ- এর মধ্যে কোথায় শব্দের মাল্লা ওড়াবে যে পাল? তবু কি নিস্তার আছে? অচিরেই উঠবে যে ঝড় সে বিষয়ে আমি ছাড়া কে আর নাবিক এই স্থলে? কবেই উৎসন্ন গ্রাম, কলেরায়- বসন্ত তৎপর তদুপরি! ডাকে দূর সমুদ্রটি কলকলকলে। অতএব […]
শুয়ে শুয়ে
আমার সঙ্গে শোবে এসো, তোমার উরুতে আমি আমার মাথাটি রাখছি, আর আমার কাত হয়ে শোওয়া কোমরের খাঁজে তোমার বাহু রাখো, এভাবে ভাই বোনের মত, বোন বোনের মত, টোনাটুনির মত, সুকসারীর মত, পেঙ্গুইন দম্পতির মত চলো শুয়ে থাকি। শুয়ে শুয়ে কবে কোন শিশুকালে দুপুরের পুকুরে হাঁসের সাঁতার দেখেছিলে, একটি বাচ্চা হাঁস পথ হারিয়ে কাঁদছিল, ওকে তুলে […]

