গল্প

তোমাকে নিয়ে

tomakeniye2অনেক দিন পর নতুন করে তোমাকে পেলাম । ভালই আছ । সুখেই আছ । আমি ও ভাল আছি ।ভাল থাকার জন্য যে জীবন আমি বেছে নিয়েছি তাতে কি ভাল না থেকে পারি ! সময় কি থেমে থাকে বলো ? আমাদের গেছে যে দিন সকলি কি গেছে ? কত দিন হয়ে গেলো সেই যে বালিকা বেলায় তোমাকে দেখেছিলাম । তারপর মনের মধ্যে জমে থাকা নিজেদের অজান্তে ভাল লাগা ভালবাসা তে রুপ নিল ।
তোমাকে প্রথম চিঠি তে কি লিখেছিলাম মনে আছে তোমার ?
আমার কিন্তু সব মনে আছে , তোমাকে লিখেছিলাম ->তুমি আমার অতীত জান,বর্তমান জান,ভবিষৎ আমি ও জানি না তুমি ও না এত কিছুর পর ও তুমি যদি আমার পথে আস তো খুশী হব
ভাবতে খুব অবাক লাগে ঐ অতটুকু বয়সে এত রোমান্টিক কথা কেমন করে লিখে ছিলাম ।
শুরু হল আমাদের যুগল পথ চলা ।আচ্ছা সেই সময় কি তুমি এইচ এস সি তে পড়ছিলে ? কিছুতেই মনে করতে পারছি না । আমার এই অক্ষমতা ক্ষমা করো ।
তুমিই প্রথম আমাকে ন হন্যতেপড়তে দিয়েছিলে । হন্য মানে শরীরে । তারপর আমি লা নুই বেংলী পড়লাম । অনেক দিন পর লা নুই বেংগলী র অনুকরনে তৈরী bengali night ছবি দেখেছি ।
আমাদের সব কিছু যেন ন হন্যতে ।
লেখাটি প্রথম আলো ব্লগে প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ মার্চ ২০০৯।
(চলবে)

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

One thought on “তোমাকে নিয়ে

Comments are closed.